ইমাম মাহদী আ.-এর আগমন ও তৃতীয় বিশ্বযুদ্ধ ও দাজ্জাল
লেখক: মাওলানা আসেম উমর
প্রকাশনী : মক্কা প্রকাশন
TK. 600TK. 300You Save TK. 300 (50% ছাড়ে)
300৳ Current price is: 300৳ . Original price was: 600৳ .
গ্রন্থটি দুটি ভাগে লিপিবদ্ধ হয়েছে, প্রথম ভাগের তিনটি অধ্যায়ে যথাক্রমে শয়তানী সমুদ্র, বারমুডা ট্রাইএঞ্জেল এবং ফ্লাইং সোর্সার্স নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে ফেতনা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সকল ভবিষ্যদ্বাণী আর সতর্কবাণী করেছেন তার বিবরণ দেয়া হয়েছে। লেখক এ গ্রন্থে ঐ হাদীসসমূহ পুনরুল্লেখ করেননি, যেগুলো দ্বিতীয় গ্রন্থ ‘তৃতীয় বিশ্বযুদ্ধ এবং দাজ্জাল’-এ উল্লেখ করেছেন। সুতরাং ইমাম মাহদী আ. এবং দাজ্জালের বিষয়ে যদি কোন পাঠক বিস্তারিত আরো তথ্য জানার আগ্রহ পোষণ করেন, তবে দ্বিতীয় গ্রন্থটি অধ্যয়নের অনুরোধ রইল। এখানে যতদূর আমার গবেষণার সম্পর্ক- দাজ্জাল বারমুডা ট্রাইএঙ্গেলে নাকি শয়তানী সমুদ্রে? ফ্লাইং সোর্সার্স এর প্রকৃত গডফাদার সে নাকি অন্য কেউ? এ ধরনের যাবতীয় আলোচনা আর গবেষকদের বিভিন্ন মতামত আমি এখানে একত্রিত করেছি। কেননা দাজ্জাল আবির্ভাবের প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলারই জানা। তাই অধমের এ ব্যাপারে কোন বাড়াবাড়ি নেই। তবে হ্যাঁ …. কারো মতামত যদি হাদীসের সঙ্গে মিলে যায়, তাহলে তা বর্ণনা করেছি। ফ্লাইং সোর্সার্সের ব্যাপারেও আমি একই পদ্ধতি অনুসরণ করেছি।





