ভারতবর্ষে ইউরোপীয় উপনিবেশ
লেখক: রয় মক্সহ্যাম
প্রকাশনী : বাতায়ন পাবলিকেশন
TK. 350TK. 245You Save TK. 105 (30% ছাড়ে)
245৳ Current price is: 245৳ . Original price was: 350৳ .
ভাস্কো দা গামা ইউরোপ থেকে হিন্দুস্তানে আসার সমুদ্রপথ আবিষ্কার করার পরের তিন শতাব্দীতে ইউরোপীয় শক্তিগুলো হিন্দুস্তানের অলীক সম্পদ, এর মসলা, সোনাদানা ও রত্নসম্ভারের জন্য একটা রাস্তা তৈরি করেছিল। যদিও তারা বাহ্যত ব্যবসা-বাণিজ্য করতে এবং একটি নতুন ভূমি আবিষ্কারের রোমাঞ্চের জন্য এসেছিল, অচিরেই অনুসন্ধান আর শোষণের মধ্যকার রেখা অস্পষ্ট হয়ে উঠেছিল।
‘ভারতবর্ষে ইউরোপীয় উপনিবেশ’ গ্রন্থটি লুণ্ঠনের জন্য ব্রিটিশ, ফরাসি, ওলন্দাজ এবং পর্তুগিজদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং হিন্দুস্তানিদের ওপর এর প্রভাব নথিভুক্ত করে। গ্রন্থটি এই বিশাল এবং ‘অদ্ভুত’ দেশটির ওপর তাদের দখল পোক্ত করার চেষ্টা চালানোর কালে এই বিদেশি শক্তিগুলোর রাজনৈতিক ষড়যন্ত্র, চুক্তি ও বিশ্বাসঘাতকতা, নিপীড়ন, প্রতারণা এবং লোভের একটি দলিল।






