উম্মুল মুমিনিন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা

লেখক: সুলতানুল মু’মিনীন

প্রকাশনী : পড় প্রকাশ

TK. 160TK. 110You Save TK. 50 (31% ছাড়ে)

Current price is: 110৳ . Original price was: 160৳ .

পৃষ্ঠা : 96, কভার : পেপার ব্যাক, সংস্করণ : June,2024, ভাষা : বাংলা

জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের কারণে তিনি জন্মভূমি মক্কা ছেড়ে যান। কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে স্বামী শহিদ হন। দরিদ্রতা, অর্থকষ্ট তো আছেই। এসবের মধ্যেও আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসায় ছিলেন নিবেদিত।

দ্বীনের প্রতি একনিষ্ঠতা, ত্যাগ ও অবদানের কারণে স্বামীর মৃত্যুর পর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বিয়ে করেন। নবিজির সংসার করতে পেরেছিলেন মাত্র কয়েক মাস। তারপর মহান আল্লাহ তাঁকে দুনিয়া থেকে নিয়ে যান।

তিনি গরিব, দুঃখী ও অসহায়ের পাশে দাঁড়াতেন। দুহাত ভরে দান করতেন। ফলে তাঁর নাম হয়ে যায় উম্মুল মাসাকিন—গরিব-দুঃখীর মা হিসেবে। মহান আল্লাহ সম্মানিত করে উপাধি দেন উম্মুল মুমিনিন—রাদিয়াল্লাহু আনহা।

আজকের এই অন্ধকারে নিমজ্জিত পৃথিবীকে যদি আমরা আলোকিত করতে চাই, যদি চাই আমাদের মা-বোন-কন্যারা পৃথিবীবাসীর জন্য জ্ঞান ও কল্যাণের আলোকমশাল হয়ে থাকবে, তবে উম্মুল মুমিনিনদের জীবনাচার হবে তাদের পাথেয়।

Back to top

আপনার কার্ট