কালান্তর সালাফ সিরিজ

লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবী

প্রকাশনী : কালান্তর প্রকাশনী

TK. 1,490TK. 1,043You Save TK. 447 (30% ছাড়ে)

Current price is: 1,043৳ . Original price was: 1,490৳ .

কভার : হার্ড কভার, ভাষা: বাংলা

ইমাম গাজালি—গ্রন্থটি ইমাম আবু হামিদ গাজালির জীবনের অন্য রকম এক আলেখ্য। এটিতে উঠে এসেছে এই মহান মনীষার কর্মমুখর জীবনের সমূহ চিত্রপট। দর্শন-দার্শনিক, ইলমুল কালাম, তাসাওউফ এবং বাতিনি মতবাদ ও ক্রুসেডারদের সম্পর্কে তাঁর দূরদৃষ্টি ও সাহসী পদক্ষের বিস্তৃত আলোচনা।
আবদুল কাদির জিলানি—বড়পির হিসেবে পরিচিত দীনের এই মহান দায়িকে ঘিরে সমাজে তৈরি হয়েছে নানান কথকতা। বিশ্বময় ছড়িয়েছে তাঁর জীবন ও বয়ানের ভুলভাল ব্যাখ্যা। গ্রন্থটি পাঠকের সামনে পষ্ট করবে এই কিংবদন্তি শায়খের জীবনের সমূহ বাঁক। আকিদা, তাসাওউফ ও পির-মুরিদি সম্পর্কে তাঁর অবস্থান ও বক্তব্য।
ইমাম ইজ্জুদ্দিন ইবনু আবদিস সালাম—হিজরি সপ্তম শতকে চতুর্মুখী ষড়যন্ত্রে শিকার ইসলাম ও মুসলিম উম্মাহর নেতৃত্ব দেওয়া এই আলিমের রচনা-শিক্ষকতা-ফাতওয়া-বিচারকাজ-তাসাওউফসহ তাঁর জীবনের অনুপুঙ্খ বয়ানে সমৃদ্ধএই গ্রন্থটি ৷

শাহজালাল রহ. ও সুফিদর্শন —বইটি পড়ে শাহজালাল রাহ. এবং একই সঙ্গেতাসাওউফের খুঁটিনাটি সম্পর্কে জেনে পাঠক নিশ্চয়ই উপকৃত হবেন। বলা যায় বইটি তাসাওউফসম্পর্কিত একটি সমৃদ্ধ তথ্যভান্ডার হয়ে উঠেছে। মার্জিত ও ঝরঝরে ভাষায় লিখিত বইটিবোদ্ধামহলে সমাদৃত হবে—এটি আমাদের দৃঢ় বিশ্বাস।

আল্লামা আনওয়ার শাহ কাশমিরি রাহ. —আল্লামা আনওয়ার শাহ কাশমিরি রাহ. গ্রন্থটি থেকে আমরা জানতে পারব শাহ সাহেবের জীবনী, হাদিসশাস্ত্রে তাঁর অবদান, তাঁর সাহিত্যকর্মসহ নানান বিষয়।
মাওলানা রাহমাতুল্লাহ কিরানবি — মাওলানা ভারতবর্ষের এমন এক সংকটাপন্ন সময়ে ইসলামের সুরক্ষার জন্য লড়াই শুরু করেন, যখন তা ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে এসে উপনীত। সেই সময় ভারতবর্ষের বুক থেকে ইসলামের নামনিশানা মুছে দিতে এক স্বৈরাচারী সরকার তার শক্তি-সামর্থ্যের সবটুকু নিয়ে মাঠে নামে। কিন্তু আল্লাহ এই অশুভ শক্তিকে দমাতে মাওলানার মতো কীর্তিমান মনীষীকে চয়ন করেন। তিনি খ্রিষ্টানদের বাঁধভাঙা জোয়ারের মুখে দাঁড়িয়ে শক্তিশালী ও দুর্ভেদ্য একটি প্রাচীর নির্মাণ করেন; যা জোয়ারের উত্তাল ঢেউকে থামিয়ে দেয়।

Back to top

আপনার কার্ট