নবীজির ইন্টেলিজেন্স

লেখক: আব্বাস মাহমুদ আল আক্কাদ

প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ

TK. 460TK. 320You Save TK. 140 (30% ছাড়ে)

Current price is: 320৳ . Original price was: 460৳ .

সংস্করণ : 1st published, 2026, ভাষা : বাংলা

মুহাম্মাদ-শুধু একজন নবী নন, ইতিহাসের এক বিস্ময়কর মানবপ্রতিভা।

এমন এক সময়ে আমরা বাস করছি, যখন পৃথিবী আগের যেকোনো সময়ের তুলনায় সত্যিকারের আদর্শ লিডারের সংকট অনুভব করছে। ব্যক্তি, সমাজ ও বিশ্ব-সবখানেই এমন নেতৃত্বের প্রয়োজন, যা মানুষকে সত্য, ন্যায় ও মুক্তির পথ দেখাতে পারে।

এই গ্রন্থ কোনো প্রচলিত সিরাতগ্রন্থ নয়। এখানে নবীজি -এর জীবনের ঘটনাপ্রবাহ নয়; বরং তাঁর অসাধারণ নেতৃত্ব, প্রজ্ঞা, চরিত্র, সামরিক কৌশল, পারিবারিক জীবন ও মানবিক গুণাবলিকে যুক্তি ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ করা হয়েছে।

ত্রিশ বছরের অধ্যয়ন ও জীবনানুভবের ফসল এই রচনা প্রমাণ করে যে, মুহাম্মাদ শুধু ধর্মীয় বিশ্বাসের কারণেই মহান নন; তিনি মানবসভ্যতার ইতিহাসেও নেতৃত্ব, প্রতিভা ও মানবকল্যাণের এক অনন্য মানদণ্ড।

নবীজি-কে নতুন এক দৃষ্টিতে আবিষ্কার করতে চাইলে, এই গ্রন্থ আপনার জন্য।

Back to top

আপনার কার্ট