ওসমান হাদি বলছি

(শহীদ ওসমান হাদী রহ এর বিপ্লবী ভাষণ সমগ্র)

লেখক: ওসমান হাদি

প্রকাশনী : নবপ্রত্যুষ প্রকাশনী

ক্যাটাগরি:

TK. 285TK. 200You Save TK. 85 (30% ছাড়ে)

Current price is: 200৳ . Original price was: 285৳ .

কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published,2025

শহীদ শরীফ ওসমান হাদি (রহ.)-এর অসমাপ্ত আত্মজীবনী

যেভাবে বেড়ে উঠি

(শহীদ ওসমান হাদি রহ.-এর দুটি ভিডিও বক্তব্য থেকে অনুলিপিকৃত এই লেখাটি পাঠকদের সুবিধার্থে সামান্য সম্পাদনা করা হয়েছে। মূল বক্তব্য ও ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে অপ্রয়োজনীয় কথার বাহুল্য বাদ দেওয়া হয়েছে। — শ্রুতিলেখক)

ভূমিকা: আমার পরিচয় ও লেখার উদ্দেশ্য

আসসালামু আলাইকুম।
আমি ওসমান হাদি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

আপনাদের অনেকেই দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে—বিশেষ করে বিভিন্ন পোস্টের কমেন্ট ও ইনবক্সে—আমার শৈশব, পারিবারিক পটভূমি এবং বেড়ে ওঠার গল্প জানার আগ্রহ প্রকাশ করে আসছেন। সেই অনুরোধ থেকেই আজ নিজের জীবনের কিছু ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ অধ্যায় আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা।


শৈশব ও বেড়ে ওঠার গল্প: স্মৃতির ঝাঁপি খুলে বলা

এর আগে বিভিন্ন টকশো, সাক্ষাৎকার ও পডকাস্টে জীবনের কিছু অংশ শেয়ার করার সুযোগ হয়েছে। তবে একটি দীর্ঘ ও ঘটনাবহুল জীবনের পুরো গল্প এক বা দুইটি অনুষ্ঠানে তুলে ধরা সত্যিই কঠিন। তাই আজ কোনো গুরুগম্ভীর বক্তৃতা নয়—বরং গল্পের ঢংয়ে, স্মৃতিচারণার মাধ্যমে জীবনের কিছু এলোমেলো অধ্যায় তুলে ধরব।

এই লেখায় হয়তো ঘটনাগুলো সবসময় সময়ানুক্রমিকভাবে আসবে না। তবু বিশ্বাস করি, এই ছোট ছোট স্মৃতির সূত্র ধরেই ভবিষ্যতে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হলে আরও বিস্তারিত গল্প করার সুযোগ হবে। পাশাপাশি, আপনাদের জীবনসংগ্রামের গল্প শোনার আগ্রহও আমার আছে।


আত্মজীবনী লেখার প্রতি আমার ভালোবাসা

ব্যক্তিগতভাবে আমি একজন আত্মজীবনীপ্রেমী পাঠক। কবি, সাহিত্যিক ও চিন্তাবিদদের আত্মজীবনী পড়তে আমার ভীষণ ভালো লাগে। মানুষের জীবনের ভেতরের গল্প, সংগ্রাম ও গড়ে ওঠার পথ আমাকে সবসময় অনুপ্রাণিত করে।

সে কারণেই আজ নিজের জীবনের গল্পটিও অনেকটা আত্মজীবনীর আদলেই বলার চেষ্টা করছি। আশা করি, এই লেখা আপনাদের ভালো লাগবে এবং আমাকে নতুন করে জানার সুযোগ করে দেবে।

Back to top

আপনার কার্ট