তামারিনুত তারাকিব ওয়াত তারাজিম
লেখক: রবিউল ইসলাম বিন সুলাইমান
প্রকাশনী : কুতুবখানায়ে জামেয়া
ক্যাটাগরি: আরবি ব্যাকরণ
TK. 450TK. 225You Save TK. 225 (50% ছাড়ে)
225৳ Current price is: 225৳ . Original price was: 450৳ .
পৃষ্ঠা : 286, সংস্করণ : 1st Published, 2026, ভাষা : বাংলা
কুরআন-হাদীস সরাসরি অনুধাবন করতে প্রয়োজন আরবী ভাষাজ্ঞান। আরবী-ব্যাকরণ, সাহিত্য আর অলঙ্কার শাস্ত্রে পর্যাপ্ত দক্ষতা ছাড়া কুরআন-হাদীস তো পরে, সাহিত্য রসে সিক্ত যে কোনো আরবী বাক্যের মর্মানুধাবনও সম্ভব নয়, আরবী ভাষায় পূর্ণ দখল ছাড়া কারো পক্ষে কুরআন-হাদীসের আলিম হওয়া, শরয়ী জ্ঞানে জ্ঞানী হওয়া অসম্ভব। আর এর জন্যে সর্বাগ্রে প্রয়োজন আরবী ব্যাকরণ, কিন্তু অনেক শিক্ষার্থী নাহু ও ছরফের বিভিন্ন কিতাবাদি মন্থন করে এর কায়দা-কানুন শিখেও কাঙ্খিত সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছে না। কিতাবী- জ্ঞান থাকলেও পারছেন না বাস্তবে প্রয়োগ করতে, নাহু ও ছরফে পারদর্শী অনেক ব্যক্তিকে যখন জিজ্ঞেস করি, আরবী ব্যাকরণের আরবী কী? তারা হতবাক হয়ে চুপ থাকেন, কিংবা বলেন ‘নাহু-ছরফ’। অথচ নাহু-ছরফ তো হলো আরবি ব্যাকরণের শাখামাত্র, ভাষা শিক্ষার নিয়ম-কানুন যদি বাংলায় ব্যাকরণ আর ইংরেজিতে গ্রামার হয়, তাহলে আরবিতে কী? এমন মৌলিক বিষয়ও অনেকের অজানা। ব্যাকরণকে আরবিতে বলে-
القواعد العربية / قواعد اللغة العربية
যার শাখা হলো চারটি। যথা:
(ক) علم الإملاء বর্ণ প্রকরণ
(খ) علم الصرف শব্দ প্রকরণ
(গ) علم النحو বাক্য প্রকরণ
(ঘ) علم العروض ছন্দ প্রকরণ
আলহামদু লিল্লাহ! আরবি ভাষার শিক্ষার্থীদেরকে আরবী-ভাষায় পারদর্শী আর পারঙ্গম করতে বাংলা ভাষায় বিভিন্ন পুস্তক রচিত হয়েছে। এ বিষয়ে অধমের সহজ নাহু শিক্ষা বা তারকীবের চার উসূল নামে একখানা কিতাব রয়েছে। তরুণ মেধাবী-আলিমে দ্বীন, আরবী সাহিত্যের বিশিষ্ট শিক্ষক ও প্রশিক্ষক হযরত মাওলানা রবিউল ইসলাম অত্যন্ত পরিশ্রম করে (تمارين التراكيب والتراجيم) নামক পুস্তকাটি রচনা করছেন। পুস্তকরূপে সংকলিত হবার পূর্বেই তার এই পান্ডুলিপি সংশ্লিষ্ট মহলে সমাদৃত হয়েছে। যথেষ্ট উপকৃত বলে বিবেচিত হয়েছে। আমি আশাবাদী নতুন আঙ্গিকে রচিত- তার এ গ্রন্থখানা ইলমে ওহীর তালিবদের জন্যে অত্যন্ত মুফিদ আর উপকারী হবে ইনশাআল্লাহ।
মহান রাব্বুল আলামীন লেখকের এ প্রয়াসকে কবুল করুন, তাঁকে বেশি পরিমাণে দ্বীনের খেদমতের তাওফীক দান করুন। আমীন।
অভিমত প্রদান করেছেন—
মুফতী মুহাম্মদ শফীকুর রহমান
প্রধান মুফতি ও নাজিমে তালিমাত, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেট।




