উম্মাহর তরে জীবন দিলেন যারা (১-২)
লেখক: মুসাফির টিম
প্রকাশনী : মুসাফির
TK. 1,200TK. 780You Save TK. 420 (35% ছাড়ে)
780৳ Current price is: 780৳ . Original price was: 1,200৳ .
এই প্রজন্ম সিনেমা আর মুভির হিরোদের বীরত্ব দেখে বড় হয়। কিন্তু তারা বাস্তব জগতের বীর তারকাদের সম্পর্কে থাকে বেখবর।
মুভির অভিনয়ে যে কৃত্রিম বীরত্ব, লড়াই ও সংগ্রাম দেখে আমরা জীবন পার করে দিচ্ছি, সেই রোমাঞ্চকর শুটিংকেও হার মানাবে আমাদের রিয়েল হিরোদের জীবন।
তারা আধুনিক যুগে উন্নত চিন্তা, মহৎ লক্ষ্য, পরম কুরবানি ও শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের যে নমুনা বিশ্ববাসীর সামনে পেশ করেছেন, সেটার তুলনা কেবল সাহাবিদের জামাতের সাথেই হতে পারে।
ইসলাম ও মুসলিম উম্মাহর তরে নিবেদিত কিছু মহৎ প্রাণের সংগ্রামী জীবনের জীবন্ত ডকুমেন্ট হলো এই বই। যেখানে ১৭ জন মুজাহিদ নেতা, মুফাক্কিরুল উম্মাহ, মুজাদ্দিদুল মিল্লাত ও আমিরুল মুমিনিনদের মতো মানুষদের জীবনবৃত্তান্ত স্থান পেয়েছে।
পাঠক নিশ্চিত থাকবেন, এই বই আপনাকে মরুভূমি, পাহাড়-পর্বত ও রাজপ্রাসাদসহ বিশ্বমানচিত্রের এমন এক অ্যাডভেঞ্চার সফরে নিয়ে যাবে, যে সফর শেষে আপনি আপনার মন-মেজাজে অদ্ভুত এক তৃপ্তি ও ভালোলাগা অনুভব করবেন। রুহানিয়্যাত, মেজাজে ইতিদাল, ফিকরে কুরবানি, দরদে উম্মত সবকিছুর মিশেল আপনি টের পাবেন বইটির পাতায় পাতায় ইনশাআল্লাহ।





