ইসলামের ব্যাপকতা

লেখক: ড. ইউসুফ আল কারযাভী

প্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন

TK. 240TK. 170You Save TK. 70 (29% ছাড়ে)

Current price is: 170৳ . Original price was: 240৳ .

পৃষ্ঠা : 160, কভার : পেপার ব্যাক

বিখ্যাত দাঈ ও সংগঠক ইমাম হাসান আল বান্না বিংশ শতকের ইসলামি পুনর্জাগরণের প্রাণপুরুষ। তাঁর পুনর্জাগরণ আন্দোলনের অন্যতম দিক ছিল ইসলামের ব্যাপকতা ও পূর্ণাঙ্গতা ধারণার প্রতিষ্ঠা। তিনি ইসলামকে নিছক ধর্ম হিসেবে না দেখে একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবেই দেখেছেন। তিনি বলেছেন-

“ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা- যা মানবজীবনের সকল দিক ও বিভাগকে অন্তর্ভুক্ত করে। অতএব, যেমনিভাবে ইসলাম সত্য আকিদা ও বিশুদ্ধ আমল, ঠিক তেমনিভাবে ইসলাম হচ্ছে- রাষ্ট্র ও দেশ তথা শাসনব্যবস্থা ও জাতি, আখলাক ও শক্তি (power) তথা রহমত ও আদালত, সংস্কৃতি ও আইন তথা জ্ঞানবিজ্ঞান ও বিচারব্যবস্থা, পুঁজি ও সম্পদ তথা উপার্জন ও প্রাচুর্য, জিহাদ ও দাওয়াত তথা সেনাবাহিনী ও আদর্শ। ইসলামে এই উভয় দিকই সমান গুরুত্বের দাবিদার।”. ইসলামের ব্যাপকতা

ইমাম বান্নার ছাত্র ও অন্যতম ব্যাখ্যাতা ড. ইউসুফ আল কারযাভী তাঁর এই মূলনীতিকে ব্যাখ্যা করে লিখেছেন- ‘ইসলামের ব্যাপকতা’। এ বইয়ে তিনি মানবজীবনের সকল দিকে ইসলামের বিস্তৃতির বিষয়টি প্রতিষ্ঠা করেছেন। ইসলাম যে নিছক ধর্মমাত্র নয়; বরং ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক এককথায় সর্বব্যাপী এক জীবনবিধান।.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইসলামের ব্যাপকতা”
Review now to get coupon!

Your email address will not be published. Required fields are marked *

Back to top

আপনার কার্ট