পুষ্পিতা
লেখক: জুওয়াইরিয়া কাজিমা, তাওহীদা মাহমুদ, নাঈমা তামান্না, ফারহানা হোসেন রুমি, ফাহমিদা আরফিন, মোরশেদা কাইয়ুমী, রুকাইয়া মাবরুরা, হোসনে আরা হাসি
প্রকাশনী : নোঙর প্রকাশন
TK. 350TK. 190You Save TK. 160 (46% ছাড়ে)
190৳ Current price is: 190৳ . Original price was: 350৳ .
নানান রং, ভিন্ন ভিন্ন সুবাস ও বৈচিত্র্যময় ফুলের সমাবেশেই একটি বাগান পরিপূর্ণ হয়ে ওঠে। তেমনই পঁচিশ জন লেখিকার নিজস্ব চিন্তা, মনের গভীর অনুভূতি ও সৃজনশীলতার মেলবন্ধনে প্রস্ফুটিত হয়েছে—‘পুষ্পিতা’। যার নামেই লুকিয়ে আছে ফুটে থাকার অনিন্দ্য সৌন্দর্য।
বইটির গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণ ও সফরনামার শব্দে শব্দে উঠে এসেছে জীবন, সমাজ, আত্মোপলব্ধি, স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসা ও বিশ্বাসের এক জীবন্ত কোলাজ। প্রতিটি লেখায় রয়েছে লেখিকাদের নিজস্ব ভাষা, দৃষ্টিভঙ্গি ও অনুভূতির স্বতন্ত্র ছাপ। কোথাও আছে ভাবনার গভীরতা, কোথাও আবেগের মৃদু স্পর্শ, আবার কোথাও অবাধ্য অনুপ্রেরণার দীপ্ত আহ্বান।
আমাদের বিশ্বাস, পুষ্পিতার ফুলগুলো পাঠকের মনকে ছুঁয়ে দেবে, ভাবাবে, অনুপ্রাণিত করবে এবং বুকের গভীরে গেঁথে দেবে আশ্চর্য অপার্থিব এক দৃশ্যকল্প ও কল্পনার মায়াবী ছবি…


