স্মৃতির পাতায় আকাবীরের ছাত্র জীবন

লেখক: শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.

প্রকাশনী : মাকতাবাতুত তাকওয়া

TK. 660TK. 330You Save TK. 330 (50% ছাড়ে)

Current price is: 330৳ . Original price was: 660৳ .

পৃষ্ঠা : 496, সংস্করণ : নভেম্বর ২০১৭, হার্ডকাভার

কীভাবে উপকৃত হব এ বই থেকে?
​এ বই থেকে উপকৃত হওয়ার জন্য আমরা কয়েকটি কাজ করতে পারি—
​১. বইটি প্রতিদিন কিছু কিছু করে পড়ব। বইয়ের বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবব।
​২. নির্ণয় করব আমার মাঝে তালিবুল ইলমের কোন গুণগুলো আছে, আর কোন কোন গুণ নেই।

৩. একজন তালিবুল ইলমের যে গুণগুলো আমার মাঝে নেই সেগুলো যেন আমার মাঝে চলে আসে সে জন্য সচেষ্ট হব। স্মরণ রাখব, চেষ্টা ও সাধনাই জীবনে সফলতার মূলধন।

​৪. বাসায় কিংবা সাথীদেরকে নিয়ে মাঝে মধ্যে বইটি তা’লীম করব, যাতে করে নিজের দোষ-ত্রুটি নিজের সামনে স্পষ্ট হয়ে যায় এবং তালিবে ইলমের যে সকল গুণ আমার মাঝে নেই সেগুলো এসে যায়।
​৫. নিজের জন্য একটি মুহাসাবা বা আত্মসমালোচনার খাতা প্রস্তুত করব। সেখানে আমার মধ্যে ইলমের কোন কোন গুণ নেই সেগুলো এবং ইলমের পথে প্রতিবন্ধক আমার দোষ-ত্রুটি লিখবো, যাতে করে সেগুলো আমার সামনে স্পষ্ট থাকে এবং সেগুলো দূর করা আমার জন্য সহজ হয়। আল্লাহ তাওফীক দান করুন।
​আল্লাহ তা’আলা কিতাবের মহান লেখক শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ. কে নিজ শান অনুযায়ী জাযায়ে খায়ের দিন এবং অনূদিত গ্রন্থটি দ্বারা অনুবাদক, সম্পাদক, প্রকাশক, পাঠক ও আমাকে সর্বোচ্চ উপকৃত হওয়ার তাওফীক দান করুন, আমীন! ইয়া রাব্বুল আলামীন!

​—সফিউল্লাহ ফুআদ
০৫ জিলহজ ১৪৩৬ হি.
২০ সেপ্টেম্বর ২০১৫ ঈ.

Back to top

আপনার কার্ট