সালাতের সুগন্ধি

লেখক: তাহমিনা আক্তার হিরা

প্রকাশনী : ইফফাহ পাবলিকেশন্স

ক্যাটাগরি:

TK. 360TK. 252You Save TK. 108 (30% ছাড়ে)

Current price is: 252৳ . Original price was: 360৳ .

পৃষ্ঠা : 232, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st published, 2025

শেষ কবে আপনি আনন্দ ও প্রশান্তির সাথে সালাত আদায় করেছেন—যে সালাত আদায় করার পর এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের জন্য অধীর অপেক্ষা করেছেন?
ফজরের সালাত শেষ করে মনে হয়েছে, কবে আসবে যোহর?
যোহরের পর ভাবনায় এসেছে, কবে হবে আছর?
আছরের পর হৃদয় অস্থির হয়েছে—কখন আসবে মাগরিব, কখন আবার আমার প্রিয় রবের সাথে সাক্ষাৎ হবে?

শেষ কবে এমন অনুভূতি হয়েছে আপনার জীবনে?
মনে পড়ছে কি সেই দিনগুলোর কথা?

আজ আপনি যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন, কিংবা আজ পর্যন্ত যত ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ পেয়েছেন—তার মধ্যে কতটুকু সালাত সম্পর্কে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে, এক ওয়াক্ত সালাত, এক রাকাআত কিংবা একটি সিজদা সম্পূর্ণ খুশু ও অন্তরের প্রশান্তি নিয়ে আদায় করা হয়েছে, যা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার যোগ্য হতে পারে?

একবার নিজেকে প্রশ্ন করুন।
ভেবে দেখুন, আপনার সালাতে খুশু কোথায়?

এই বইটি তাদের জন্য—

  • যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করেন

  • যারা নিজের সালাতকে আরও সুন্দর ও খুশু-পূর্ণ করতে চান

  • যারা আল্লাহর সাথে নিজের সম্পর্ককে আরও গভীর ও মজবুত করতে চান

এই বইটি পড়লে আপনি জানতে পারবেন—

  • কীভাবে সালাত আপনার জন্য আনন্দময় ইবাদতে পরিণত হবে

  • কীভাবে সালাতের খুশুর গোপন দরজাগুলো আপনার সামনে খুলে যাবে

  • কীভাবে আপনার সালাত হবে মন, আত্মা ও হৃদয়ের প্রশান্তির উৎস

ইনশাআল্লাহ, এই বইটি আপনার সালাতকে খুশু দিয়ে পরিপূর্ণ করতে সহায়ক হবে।

Back to top

আপনার কার্ট