আন্দালুসের ইতিহাস

২ খণ্ড একত্রে

লেখক: ড. আলী মুহাম্মদ সাল্লাবী

প্রকাশনী : কালান্তর প্রকাশনী

TK. 1,250TK. 875You Save TK. 375 (30% ছাড়ে)

Current price is: 875৳ . Original price was: 1,250৳ .

পৃষ্ঠা : 800, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published,2024
ভাষা : বাংলা

মুসলিমদের হাজার বছরের শিক্ষাসভ্যতা– সংস্কৃতির বাতিঘর ছিল এই আন্দালুসযা আজকের গোটা স্পেন এবং পর্তুগালের একাংশে পড়েছে। টানা ৮০০ বছর তাঁরা শাসন করেছেন এই দেশকরেছেন একে দুনিয়ার সবচেয়ে অগ্রসর জনপদ। আন্দালুস যখন বৈদ্যুতিক আলোয় তারার হাটের মতো ঝলমল করছেইউরোপ তখন অন্ধ ভিখিরির মতো ছড়ি হাতে নিয়ে পথ হাতড়াচ্ছেআর আমেরিকা তখনো ডিম ফুটে বেরোয়নি। তাই আন্দালুস নিল দুনিয়াকে পথ দেখাবার দায়বিজ্ঞানেগণিতেধর্মতত্ত্বেদর্শনেশিল্পেস্থাপত্যেসাহিত্যেঅর্থনীতিতেরাজনীতিতেনগরায়নে।

সুদীর্ঘ  সময়ে আন্দালুস বহু রাজরাজত্বের দেখা পায়। তবে কখনোই তা নিস্তরঙ্গ নিরাপদ ছিল নাসংঘবদ্ধ খ্রিষ্টশক্তির সঙ্গে মুসলিমদের লড়াইসংগ্রাম লেগেই ছিল। এই নিরবচ্ছিন্ন দ্বন্দ্বসংঘাতের শেষ পর্যায়ে ইউরোপীয়রা যখন মুসলিমদের থেকে ছিনিয়ে নেয় আন্দালুসমূলত তখন থেকেই ইউরোপে উন্নতির সূচনা ঘটে।

আন্দালুসে মুসলিম শাসনের বিলুপ্তি ঘটেছিল এক সংকটময় যুগসন্ধিক্ষণে। দীনিদুনিয়াবি নানা অনুঘটক প্রশস্ত করেছে পতনের পথ। অভ্যন্তরীণ বিবাদ ছিলরাজকীয় বিলাস ছিলজিহাদে অনীহা ছিলগোত্রীয় স্বজনপ্রীতি ছিলগৃহযুদ্ধ ছিলবিশ্বাসঘাতকতা ছিল এবং খ্রিষ্টানদের সঙ্গে আঁতাতের মতো লজ্জাজনক ঘটনাও ছিল। এসবেরই পরিণামে অগণিত মুসলিমকে হত্যা করা হয়বেঁচে যাওয়াদের ধাওয়া করে তাড়িয়ে দেওয়া হয় আফ্রিকায়।

Back to top

আপনার কার্ট