দ্বিখণ্ডিত ভালোবাসা

লেখক: মুহাম্মাদ আতীক উল্লাহ

প্রকাশনী : মাকতাবাতুল আযহার

ক্যাটাগরি:

TK. 1,000TK. 500You Save TK. 500 (50% ছাড়ে)

Current price is: 500৳ . Original price was: 1,000৳ .

পৃষ্ঠা : 592, কভার : হার্ড কভার, সংস্করণ : সেপ্টেম্বর ২০২৫, ভাষা : বাংলা

বইটিতে মূলত চারটি প্রজন্মের চারটি ভিন্ন গল্প তুলে ধরা হয়েছে। আফগানিস্তান, বাংলা, কাশ্মীর, মোগল সাম্রাজ্য, ১৮৫৭-এর বিদ্রোহ, লখনৌ, হায়দারাবাদ, দেওবন্দ, ফুরফুরা, ছারছিনা, জৌনপুরসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্ব ও অঞ্চলগুলো এতে বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আলোচনায় এসেছে শাহ ওয়ালিউল্লাহ থেকে শামেলি বিপ্লব, বালাকোটের সংগ্রাম, ফরায়েজি আন্দোলন, হাজি শরিয়তুল্লাহ, তিতুমীর, ফকির মজনু শাহ, সুলতান ইলিয়াস শাহ ও ফখরুদ্দীন মুবারক শাহ—আরো বহু ইতিহাসগড়ার মানুষের কথা। পাশাপাশি ১৯৪৭ ও ১৯৭১–এর মতো যুগান্তকারী অধ্যায়ও স্থান পেয়েছে।

গল্পের মোড়কে বইটি তুলে ধরে অসংখ্য চিন্তা, স্বপ্ন, দর্শন ও গভীর তাত্ত্বিক আলোচনা—যে তথ্যগুলো জানতে আগে শত শত বই ঘাঁটতে হতো, সাধারণ পাঠকরাও এখন সহজেই এখানেই একত্রে পেয়ে যাবেন। শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, আলিম, গৃহিণী, বাবা-মা, নেতা থেকে শুরু করে যে কোনো কর্মী—সব বয়স ও পেশার মানুষের জন্য বইটি হতে পারে এক অনুপ্রেরণাদায়ী সঙ্গী।

Back to top

আপনার কার্ট