ইলম চয়নিকা ১ ও ২

লেখক: মাওলানা মাহফুয আহমদ

প্রকাশনী : উমেদ প্রকাশ, দারুল ফিকর

TK. 1,200TK. 680You Save TK. 520 (43% ছাড়ে)

Current price is: 680৳ . Original price was: 1,200৳ .

পৃষ্ঠা : 752, সংস্করণ : 1st Published, 2025

এই সংকলনটিকে সহজে বললে বলতে হবে ছড়ানো মানিক। মহামূল্য মণিমুক্তার এক বিস্তৃত সমাহার। এখানে-সেখানে ছড়িয়ে আছে ইলমের একেকটি সাজানো খাজানা। যে খাজানা পাঠককে বিচিত্র বিষয়ের ইলম অর্জন করতে আহ্বান করছে। বিশেষ করে ‘মনীষী’, ‘স্মরণ’, ‘সান্নিধ্য’ অধ্যায়গুলো পাঠককে নিয়ে যাবে বর্তমান ও অতীতের বহু আহলে ফন বুজুর্গের মজলিসে। বইটির লেখক ঈর্ষণীয়ভাবে সমকালীন বুজুর্গ আলিমদের অনেকের সান্নিধ্য অর্জনের বিরল সৌভাগ্য লাভ করেছেন। সে সৌভাগ্যের কিছুটা এই পাঠককেও স্পর্শ করবে ইনশাআল্লাহ।

তবে বইটি কেবল স্মৃতিকথা আর সান্নিধ্যের সৌরভ নিয়েই না। এ সম্পর্কে লেখক লিখেছেন, “বিগত প্রায় পাঁচ বছর ধরে অনলাইনে টুকটাক কিছু লেখালেখি করে আসছি। ছোট্ট ছোট্ট সেই লেখাগুলোর বিষয়বস্তু ছিল বিচিত্র। কখনো কুরআন-হাদীস থেকে আহরিত জীবনঘনিষ্ঠ কোনো শিক্ষার কথা তুলে ধরা হয়েছে, আবার কখনো শাস্ত্রীয় কিছু বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে। তা ছাড়া মনীষীদের স্মৃতিচারণ, জীবিত মনীষীদের সান্নিধ্যে যাপিত সময়ের বিবরণ এবং তাদের বিজ্ঞবচন স্থান পেয়েছে এসব টুকরো লেখায়।”

ইলম চয়নিকা ২

যারা ইলম চয়নিকা প্রথম খণ্ড পড়েছেন, তাদের তো এই বইটির সৌন্দর্য ও বৈশিষ্ট্য সম্পর্কে না বললেও হবে। এটি সেই চমৎকার বইয়ের দ্বিতীয় খণ্ড। এখানে লেখক মাহফুয আহমদ তার ইলমী সফর ও ‘কিতাবী সফর’ নিয়ে নানান আলোচনা ব্যক্ত করেছেন।

মাশাআল্লাহ! ইলমী সফরে তিনি সফর করে বেড়াচ্ছেন বিশ্বের কোনায় কোনায়। স্পেন থেকে ফ্রান্স, উজবেকিস্তান থেকে তুরস্ক, অস্ট্রেলিয়া থেকে মিসর—ছুটেই চলেছেন অনবরত!

বিশ্বের খ্যাতিমান ইলমী ব্যক্তিত্বদের সান্নিধ্য-স্মৃতি ও ফায়দাগুলো বর্ণনা করেছেন দারুণভাবে! বড়দের ইলমী কারনামা, জীবন, আমল, দ্বীনী খেদমতগুলো অসাধারণ ও মেদহীন বিবরণ পাওয়া যায় প্রিয় এই লেখকের লেখনীতে।

রয়েছে নানান ইলমী কিতাব সম্পর্কে আলোচনা ও শিক্ষা-পরামর্শ, একজন তালিবুল ইলম যা থেকে অমুখাপেক্ষী হতেই পারে না। কেউ কেবল সূচিপত্রে সংক্ষিপ্ত ভ্রমণ করলেই কিতাবটির সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ।

পাঠক! ইলম, উলামা, ইলমী কিতাব ও ইলমী কেন্দ্রগুলোর এই গুলজারে আপনাকে স্বাগত জানাচ্ছি

Back to top

আপনার কার্ট