প্রবৃত্তির নিন্দাচার
লেখক: আল্লামা ইবনুল জাওযী (রহঃ)
প্রকাশনী : দারুল আরকাম
ক্যাটাগরি: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
TK. 900TK. 450You Save TK. 450 (50% ছাড়ে)
450৳ Current price is: 450৳ . Original price was: 900৳ .
পৃষ্ঠা : 656, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023, ভাষা : বাংলা
মানুষ মানেই তার মাঝে তাড়নাপ্রবণ একটি প্রবৃত্তি রয়েছে। আর সেই প্রবৃত্তি ভালো-মন্দ উভয় পথেই পরিচালিত হয়। তবে মানুষের হাতেই থাকে এর নিয়ন্ত্রণ। যেমন, আমাদের মাঝে প্রচলন আছে, ‘মানুষ অভ্যাসের দাস।” কিন্তু কথাটি যদি এভাবে বলি, ‘অভ্যাস মানুষের দাস’, তাহলেও কিন্তু অসংগতিপূর্ণ কিছু বলা হয় না। অর্থাৎ, মানুষ অভ্যাসকে যেদিকে নেবে, অভ্যাস সেদিকেই যাবে, যখন যা বলবে তখন তা-ই করবে এবং হবে। ঠিক এরকমই হলো প্রবৃত্তি। শুধু প্রবৃত্তির তাড়না বা চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করা জানতে হবে। আর সঠিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে যেই প্রবৃত্তির কারণে কেউ কেউ নিন্দিত হচ্ছে, সেই একই প্রবৃত্তির কারণে আপনি-আমি স্রষ্টা ও সৃষ্টির কাছে নন্দিত হব।
তো ইসলাম যেমন একজন মানুষের বাহ্যিক সংস্কার কামনা করে এবং এজন্য দিক-নির্দেশনা দেয়, অনুরূপ অভ্যন্তরীণ প্রবৃত্তিকে সুস্থ করে তুলতে এবং সঠিক পথে পরিচালিত করতেও বিশেষ গাইডলাইন প্রদান করে। আর প্রবৃত্তির নিয়ন্ত্রণ এবং তাকে যথাযথভাবে দুনিয়া-আখেরাতের কল্যাণে ব্যবহার করার সেই গাইডলাইনগুলো আমাদের সালাফগণ কুরআন কারিম ও হাদিস শরিফ থেকে সংকলন করেছেন, যার মধ্যে অন্যতম হলো ইমাম ইবনুল জাওযি রহিমাহুল্লাহ-এর রচিত যাম্মুল হাওয়া বা প্রবৃত্তির নিন্দাচার।






